ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
গণতন্ত্র পুনরুদ্ধার করতে সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে: মির্জা ফখরুল
যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথ বের করতে সংস্কারের প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছে। তাই এখন আর দেরি নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে নির্বাচনের রূপরেখা ঠিক করতে হবে। কারণ, গ্রহণযোগ্য নির্বাচনই এখন একমাত্র পথ।
তিনি অভিযোগ করেন, গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা নানা ছলে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে। দেশে ছিনতাই ও মবক্রেসি ভয়াবহ রূপ নিচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, এখনই যদি আমরা সুযোগ কাজে না লাগাই, তাহলে দেশ আরও পিছিয়ে যাবে। সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন।
তিনি আরও বলেন, আমরা বিপ্লব করে নয়, জনগণের সমর্থনেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। কোনো বাধাই আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমঝোতার পথ বের করুন। সবাই মিলে একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ