ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপির কোনো নেতা উপস্থিত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তবে বিএনপির কেউ না থাকলেও এনসিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব যা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় এই আয়োজন পরিচালনা করে সাইমুম শিল্পীগোষ্ঠী। এছাড়া নহদনগর ও বিভাগীয় পর্যায়ের শিল্পীরাও এতে অংশ নেন।
সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশ ঘিরে সকাল থেকেই জনস্রোত দেখা যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশ শুরুর বহু আগেই ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠটি। মানুষের ঢল ছড়িয়ে পড়ে শাহবাগ, বাংলামোটর, সায়েন্সল্যাব, রমনা পার্কসহ আশপাশের এলাকায়।
বিভিন্ন জেলা থেকে আসা জামায়াত নেতাকর্মীরা বাস, ট্রেন ও লঞ্চযোগে রাজধানীতে পৌঁছে মিছিলসহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন। অনেকের হাতে ছিল দলটির প্রতীক দাঁড়িপাল্লা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি