ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সমাবেশে আসার পথে দুর্ঘটনায় জামায়াত আমিরের মৃত্যু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। যাত্রী বিরতির সময় দাঁড়িয়ে থাকা বাসের বহরে পেছন দিক থেকে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুইজন আহত হন। তারা হলেন আনিসুর রহমান ও মো. কামাল হোসেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের জাতীয় সমাবেশে অংশ নিতে দাকোপ থেকে একটি বাসে করে রওনা দেন তারা। পথে ভাঙ্গায় বিরতির সময় মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাঁড়ালে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি বাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের