ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ফের বাড়ল কারফিউয়ের সময়
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, হামলা ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউর সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এ নতুন সময়সীমা ঘোষণা করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জে চলমান কারফিউ আগামী শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এই কারফিউ কার্যকর হবে।
এর আগে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় দিনভর সংঘর্ষে কয়েকজনের মৃত্যু ঘটে। পরবর্তীতে সেদিন রাত ৮টা থেকে শুরু করে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়।
পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় কারফিউর সময়সীমা বাড়ানো হয়। এদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত। এরপর তিন ঘণ্টার বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফের কারফিউ কার্যকর করা হয়।
তবে চলমান কারফিউর মধ্যেও শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। সকাল থেকেই আন্তঃজেলা বাস চলাচল শুরু হয় এবং আগের দিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতিও ছিল বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের