ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গোপালগঞ্জে এবার নদীপথে টহল জোরদার
গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এবার নদীপথে টহল শুরু করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ এবং কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সংঘটিত হামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তারা। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
এ কাজে কোস্ট গার্ডের দুইটি বোট ও নৌবাহিনীর একটি বোট অংশ নিচ্ছে বলেও জানান কর্মকর্তারা। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছে। এতে সন্দেহভাজন নৌযানসমূহে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)