ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
এনবিআরের আরও তিন কর পরিদর্শক বরখাস্ত
আন্দোলনের মধ্যে বদলি আদেশ ছিঁড়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষর করা এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বরখাস্ত কর্মকর্তারা হলেন কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক লোকমান আহমেদ, কর অঞ্চল-৬, ঢাকার কর পরিদর্শক রুহুল আমিন এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক মো. আবদুল্লাহ-আল-মামুন।
ঢাকা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে আরও তিন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনবিআরের পৃথক তিনটি আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, গত ২২ জুন জারি করা পাঁচজন উপ-কর কমিশনারের বদলির নির্দেশকে প্রকাশ্যে অবজ্ঞা করে ছিঁড়ে ফেলেন অভিযুক্ত কর্মকর্তারা। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে তারা শুধু বদলি আদেশ অমান্য করেই ক্ষান্ত হননি, বরং আদেশ অমান্যকারীদেরও প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।
তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারার আওতায় তাদের জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
এর আগে একই অভিযোগে গত মঙ্গলবার ১৪ জন ও বুধবার ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোট ২৭ জনকে সাময়িক বরখাস্ত করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো