ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন সারাদেশে মবোক্রেসির রাজনীতি হচ্ছে। পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে যুবদল।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা চাইছিলাম গণতন্ত্র (ডেমোক্রেসি), কিন্তু তা পরিণত হয়েছে মবোক্রেসিতে। আজ যারা ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে, তারা এই সাহস পাচ্ছে সরকারের নীরবতা ও ব্যর্থতার কারণে।
তিনি প্রশ্ন তোলেন কারা এই সাহস দেখাচ্ছে এবং কেন? এর পেছনে দুটি কারণ সরকারের নির্লিপ্ততা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা তাদের সফলতা কামনা করেছি এবং সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু এখন পরিকল্পিতভাবে ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে।
সালাহউদ্দিন বলেন, যারা ফ্যাসিবাদের পুনরাগমন চায়, তারাই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে এসব করছে। আমরা দেখছি প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য সরকার কী ধরনের প্রস্তুতি নিচ্ছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর আপনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনে কমিশনকে যথাযথ নির্দেশনা দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মিটিং করছেন কিন্তু নির্বাচন কমিশনকে এখনো যথাযথ নির্দেশনা দেননি। আশা করি জাতিকে আশ্বস্ত করবেন।
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা