ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
ইনকিলাব মঞ্চ
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
গোপালগঞ্জে এনিসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে এক প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাও কালে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না। সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জকেও আওয়ামী মুক্ত করতে হবে। আজ যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, তাদের গ্রেফতারে আমরা ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারলে আগামী পরশু (শুক্রবার) লং মার্চ টু গোপালগঞ্জ পালিত হবে।
এনসিপি নেতাকর্মীদের উদ্দেশে হাদী বলেন, আপনাদের ভাই-ব্রাদাররা উপদেষ্টা পরিষদে থেকেও আপনাদের নিরাপত্তা দিতে পারছে না। এ ব্যর্থতার দায় তাদের ওপরও বর্তায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারলে তাদের সরকারে থাকার কোন অধিকার নেই।
বিক্ষোভে জুলাই ঐক্যের সংগঠক এবি জোবায়ের বলেন, এনসিপি অনুমতি নিয়েই গোপালগঞ্জে প্রচারণা চালাতে গেছে। কিন্তু সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই।
তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, এনসিপি নিয়ে অনেক তর্ক বির্তক থাকতে পারে। কিন্তু এই যোদ্ধাদের ওপর কেউ হাত দিলে আমরা তাদের দেশছাড়া করবো। জুলাই ঘোষণাপত্রকে বাধাগ্রস্ত করতে এই ষড়যন্ত্র হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো