ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বিশ্বের সেরা ২৪ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ
ডুয়া ডেস্ক : জাপান ও বিশ্বব্যাংক ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে।
এ স্কলারশিপের আওতায় অক্সফোর্ড, হার্ভার্ড, কলম্বিয়া, স্ট্যানফোর্ডসহ বিশ্বের সেরা ২৪টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে।
বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন।
এই স্কলারশিপের জন্য প্রতিবছর শিক্ষার্থীদের দুটি সময়ে আবেদন করার সুযোগ দেওয়া হয়। অ্যাপ্লিকেশন উইন্ডো-১-এর আবেদন ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। অ্যাপ্লিকেশন উইন্ডো-২-এর সময়সীমা ২৫ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৪ মে ২০২৫ পর্যন্ত।
যেসব সুযোগ-সুবিধা থাকবে—
>সম্পূর্ণ টিউশন ফি মুক্ত;
>বিমানে আসা-যাওয়ার খরচ;
>চিকিৎসা বিমা সুবিধা;
>মাসিক উপবৃত্তি (আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে);
আবেদন করার যোগ্যতা—
>বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;
>কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না;
>সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
>আবেদনের তারিখের ন্যূনতম ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে;
>স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
>উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে;
>সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;
নিজে যেসব খরচ বহন করতে হবে—
>ভিসা আবেদনের খরচ;
>পরিবারের সদস্যদের খরচ;
>অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ খরচ;
>স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ;
>গবেষণাবিষয়ক খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম। যেমন কম্পিউটার;
>আবাসিক পারমিট ফি;
আবেদন করবেন যেভাবে—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ—
অ্যাপ্লিকেশন উইন্ডো-১: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫;
অ্যাপ্লিকেশন উইন্ডো-২: আগামী ২৪ মে ২০২৫;
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ