ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: দ্বিতীয় দিন শেষে অমীমাংসিত ইস্যু
তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ক দ্বিপক্ষীয় আলোচনার দ্বিতীয় দিনের কার্যক্রম বৃহস্পতিবার (ওয়াশিংটন সময়) শেষ হয়েছে। এদিন বিদ্যমান ও ভবিষ্যৎ বাণিজ্য কাঠামো, শুল্কনীতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গভীর ও ফলপ্রসূ আলোচনা হয়।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্য গড়ে উঠলেও কিছু বিষয়ে এখনো সমাধান আসেনি বলে জানা গেছে।
দ্বিতীয় দিনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের মধ্যে একান্ত বৈঠক। ট্রাম্প প্রশাসনের সাবেক প্রভাবশালী সদস্য গ্রিয়ার বর্তমানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বৈঠকে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ আমদানির ক্ষেত্রেও আগ্রহী এবং এ বিষয়ে পদক্ষেপও নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি ন্যায্য শুল্কনীতি গ্রহণ করবে, যাতে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকে।
জেমিসন গ্রিয়ার বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজের আগ্রহ প্রকাশ করেন এবং সব ধরনের গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ ছাড়া অংশ নেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরীসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।
আজ শুক্রবার (ওয়াশিংটন সময় সকাল ৯টায়) শুরু হবে আলোচনার তৃতীয় ও শেষ দিনের বৈঠক। সংশ্লিষ্টরা আশা করছেন, এখনো অমীমাংসিত থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা