ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘স্যার’ ডাকার নিয়ম বাতিল
উপদেষ্টা পরিষদ সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ নিয়ম বাতিল করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধনের একটি অনানুষ্ঠানিক নিয়ম চালু ছিল। এ রীতি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, যাদের ‘স্যার’ বলে সম্বোধন করা হতো। অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়ম বাতিল করেছে।
এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে মন্ত্রিসভার জারি করা বিভিন্ন প্রোটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে জ্বালানি, সড়ক ও রেলওয়ে বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রোটোকল নির্দেশিকা পর্যালোচনা করে এক মাসের মধ্যে সংশোধনের প্রস্তাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর এক মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান জানিয়েছিলেন, সরকারি কর্মকর্তাদের আর ‘স্যার’ সম্বোধন করার প্রয়োজন নেই। বরং ‘মিস্টার’ বা ‘মিস’ বলে সম্বোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী