ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
'কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না'
জুলাই সনদ ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় মাগুরা শহরের ভায়না মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।”
পথসভায় জনতার উদ্দেশে তিনি আরও বলেন, “আপনাদের সন্তানরা জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে। আমরা টেন্ডারবাজ, দখলদার বা ভিনদেশী প্রভুদের তাবেদারদের হাতে আর এই দেশের ভবিষ্যৎ তুলে দেব না। ওদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদের আগে কোনো নির্বাচনের আয়োজন মেনে নেওয়া হবে না। আগে প্রয়োজন খুনি ও দোষীদের বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার। এর আগে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আবারও গণআন্দোলনের জোয়ার উঠবে।”
এর আগে দুপুর দেড়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা মাগুরা উপজেলা চত্বর থেকে একটি পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড ঘুরে ভায়না মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী, আখতার হোসেন, সারজিস আলম, ডা. তাসনীম জারা, সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!