ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
ভারতের অখণ্ডতা নিয়ে নাহিদ ইসলামের বিষ্ফোরক মন্তব্য
ভারতের অখণ্ডতা নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিস ইসলাম। তিনি বলেছেন, "ভারতের ওপর শুধু বাংলাদেশই নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভরশীল। দেশটির অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটি যেন তারা কোনোভাবে ভুলে না যায়। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে তা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে।"
আজ বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ চালিয়েছে ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি)। সকালেই দলটির নেতাকর্মীরা মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন। এরপর তারা হাটবোয়ালিয়া বাজার, আলমডাঙ্গা উপজেলা এবং বড় বাজারে পথসভায় অংশ নেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, "সীমান্তে ৫৪ বছর ধরে মানুষ হত্যা হচ্ছে। নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশিদের খুন করাই যেন তাদের দায়িত্ব।"
বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর ধরে জনগণ গোলামির জীবনযাপন করে আসছে জানিয়ে তিনি বলেন, "মানবিক মর্যাদা, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যের কাছে। দেশটি এখনও পানির ন্যায্য হিস্যা দেয়নি। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বারবার অবদমন করা হয়ছে।"
এ সময় ভারতের সমর্থনে আওয়ামী লীগ সরকার গুম-খুন করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
সকল হত্যার জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, "শেখ হাসিনা নিজেই গুলি করার আদেশ দিয়েছিলেন। বিবিসির রিপোর্টে তা প্রমাণ হয়েছে। দলটির নেতাকর্মীদের ভারত আশ্রয় দিয়েছে। তারা আর দেশে ফিরে আসতে পারবে না। যদি তাদের ফিরতে হয় তাহলে আমাদের জীবনের ওপর দিয়ে ফিরতে হবে।"
এদিকে বর্তমানে রাজনৈতিক কোন্দলের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে তিনি। এছাড়া চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বে পুরো বাংলাদেশ ভরে গেছে বলে অভিযোগ নাহিদ ইসলামের। এই সব চাঁদাবাজদের বয়কট করতে হবে বলেও জানান তিনি।
এ সময় বিচার, সংস্কার নতুন সংবিধান ও জুলাই ঘোষণাপত্রেরও দাবি জানান এনসিপি আহ্বায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস
- ইপিএস প্রকাশ করেছে ঢাকা ডায়িং