ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা নিয়ে যা জানা গেল
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক-সংক্রান্ত দ্বিতীয় দফার আলোচনা আজ বুধবার (১০ জুলাই) থেকে শুরু হচ্ছে। এই আলোচনা চলবে ১১ জুলাই পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) বাংলাদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায় এ আলোচনায় অংশ নিতে।
প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে চিঠি পাঠান। তার পরপরই আলোচনা পুনরায় শুরু হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, যিনি ওয়াশিংটন ডিসিতে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হচ্ছেন আলোচনায়।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে বাণিজ্য সচিব ও অতিরিক্ত সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা ওয়াশিংটনে পৌঁছেছেন। বাংলাদেশ আশাবাদী, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার ভিত্তিতে এবার দ্রুত একটি চুক্তি সম্পাদনের পথে অগ্রগতি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী