ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সচিবের বৈঠক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি প্রফেসর হালুক গোরগুন। মঙ্গলবার (৮ জুলাই) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে দিনভর সফরের অংশ হিসেবে সকালে ঢাকা পৌঁছান তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি-এর শীর্ষ এই কর্মকর্তা। সফরে তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা।
সফরের শুরুতেই তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের প্রতিরক্ষা খাতে চলমান সহযোগিতা, পারস্পরিক কুশল বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রফেসর গোরগুন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি) দেশটির সামরিক গবেষণা, প্রশিক্ষণ এবং আধুনিকায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে, বিদেশি অংশীদারদের সঙ্গে সমরাস্ত্র বিনিয়োগ ও সরবরাহ চুক্তি নিয়েও কাজ করে এই সংস্থাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী