ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সাগরের ঢেউয়ে চবির ৩ শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
কক্সবাজারের হিমছড়ি সৈকতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান।
নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। তার বাড়ি ঢাকার মিরপুরে, বাবার নাম কে এম আনিছুর রহমান। নিখোঁজ অপর দুই শিক্ষার্থী হলেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ—দুজনই বগুড়ার বাসিন্দা।
তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র এবং শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন। সোমবার রাতে ঘুরতে গিয়ে তারা সকালে হিমছড়ি সৈকতে পানিতে নামেন এবং তারপর থেকে নিখোঁজ হন।
চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী জানান, প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী নিজেদের উদ্যোগে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। তাদের মধ্যে একজনের মরদেহ স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন। বাকিদের সন্ধানে স্থানীয় প্রশাসন কাজ করছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকজন সিনিয়র শিক্ষক কক্সবাজারে রওনা দিয়েছেন।
টুরিস্ট পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে