ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র
ডুয়া নিউজ: প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্র ইন্তেকাল করেছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন এবং রবিবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন। এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে।
প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে অক্সিজেন স্বল্পতা ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।
প্রবীর মিত্রের জন্ম ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায়। তিনি পুরান ঢাকায় বড় হয়েছেন। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র এবং তিনি স্কুলজীবন থেকেই নাটক নিয়ে কাজ শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' নাটকে অভিনয় করেছিলেন তিনি, যা মূলত তার ক্যারিয়ারের সূচনা।
১৯৬৯ সালে নির্মিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার পথচলা শুরু হয়, যা ১৯৭১ সালের ১ জানুয়ারি মুক্তি পায়।
প্রবীর মিত্র অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফকির মজনু শাহ’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ এবং ‘প্রতিজ্ঞা’।
তিনি প্রায় চার শতাধিক সিনেমায় কাজ করেছেন এবং পারফরম্যান্সের জন্য প্রশংসা পেয়েছেন। যদিও তার দীর্ঘ ক্যারিয়ারে পুরস্কার ভাগ্য তেমন প্রসন্ন ছিল না, ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তাকে আজীবন সম্মাননার পুরস্কার দেওয়া হয়।
শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে তিনি অভিনয়ে অনিয়মিত ছিলেন এবং তার দিনগুলো ঘরবন্দী কাটছিল। প্রবীর মিত্রের মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)