ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যদিয়ে দেশ গণতন্ত্রে ফিরবে: মির্জা ফখরুল
আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচনের মধ্যদিয়ে দেশ গণতন্ত্রে ফিরবে ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে বলে আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত এবং দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে সোমবার সকালে সিলেট আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট এসে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশাকরি বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছেন সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশ রাইট ট্র্যাকে উঠবে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ১৭শ’ নেতাকর্মীকে গুম করা হয়েছে। সেখানে সিলেটের অত্যন্ত সাহসী নেতা এম. ইলিয়াস আলীও রয়েছেন। ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিএনপি অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!