ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যে কারণে পুষ্পা হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন শাহরুখ
ডুয়া ডেস্ক : মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ঘরে নাম লিখিয়ে ফেলে দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’। ছবিটি গত বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বিশ্বে সর্বপ্রথম এই ছবিটিই বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে হাজার কোটির ব্যবসার ইতিহাস গড়ে।
‘পুষ্পা’ সুপারহিট হওয়ার পর থেকেই তার সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে ওঠে। পুষ্পা হিসেবে আল্লু এতটাই জনপ্রিয়, এই মুহূর্তে তিনি ছাড়া অন্য কোনো অভিনেতা অথবা তারকাকে এই চরিত্রে ভাবতে নারাজ দর্শক, অনুরাগীরা। তবে অনেকেরই হয়তো অজানা, আল্লু অর্জুনের আগে ‘পুষ্পা’ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে।
শাহরুখ নিজেই প্রকাশ্যে এ কথা ফাঁস করেছিলেন। ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে একটি ফিল্মি অ্যাওয়ার্ড শো সঞ্চালনার মাঝে মঞ্চ থেকেই একথা বলে উঠেছিলেন কিং খান। সঙ্গে এও জানিয়েছিলেন, কেন ফিরিয়েছিলেন পুষ্পা হওয়ার প্রস্তাব।
এ সময় পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই মজার ছলে আর্তনাদ করে শাহরুখ বলে ওঠেন, ‘ওরে, এসব আর বলিস না। মনে ব্যাথা লাগে। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।’ এ কথা শোনামাত্রই সেখানে উপস্থিত সকল দর্শক হেসে দেন।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৭০০ কোটি রুপি যায় করেছে ‘পুষ্পা টু’ ছবিটি। তবে এই ছবি নিয়েই বর্তমানে সমস্যায় আছেন আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর রাতে ‘সন্ধ্যা’ থিয়েটারে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। সে ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। এরপর গত ১৩ ডিসেম্বর সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লুকে। এরপর ৫০ হাজার রুপির বন্ডে নায়কের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)