ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে পল্টনে বিক্ষোভ
বরিশালে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জাতীয় পার্টির দায়ের করা "মিথ্যা ও হয়রানিমূলক মামলা" গ্রহণের প্রতিবাদে রাজধানীর পল্টনে মশাল মিছিল করেছে সংগঠনটি। একইসঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে তারা।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মশাল মিছিল শুরু হয়ে পানির ট্যাংকি মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, "কারা জাতীয় পার্টি ও জিএম কাদেরকে রক্ষা করছে? তারা কি আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে? দিল্লিতে আশ্রয় নেওয়া হাসিনার পথেই এবার জাপাকে পাঠাতে হবে।" বরিশালে দায়ের করা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান তিনি। সেই সঙ্গে মামলার আদেশদাতা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করার দাবি তোলেন।
তিনি আরও বলেন, "আমরা দায়িত্বশীলভাবে কর্মীদের থামিয়ে রেখেছি। কিন্তু সরকার যদি জাপার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তাদের থামিয়ে রাখা কঠিন হবে। জনগণ জাপার বিরুদ্ধে রাস্তায় নামলে সরকার দায় এড়াতে পারবে না।"
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, "গত ১৬ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে। তাদেরও গ্রেফতার ও দল নিষিদ্ধের আওতায় আনতে হবে।"
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান রিজু, রবিউল হাসান, আব্দুর রহমান, নেওয়াজ খান বাপ্পি ও শাকিল আহমেদ তিয়াস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ