ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
হাইকোর্টের নির্দেশে নিবন্ধন পাচ্ছে আরেক রাজনৈতিক দল!
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে (বিএসপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ সংশ্লিষ্ট রুল নিষ্পত্তি করে এ রায় দেন।
এর আগে পর্যাপ্ত অফিস ও কমিটি না থাকায় দলটিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিএসপির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন রিট করলে হাইকোর্ট রুল জারি করে।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও ইয়ারুল ইসলাম। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল।
রায়ের বিষয়ে আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, "২০২৩ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যদি আপিল না করে তাহলে বাংলাদেশ সমঅধিকার পার্টির নিবন্ধন পেতে কোন বাধা নেই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি