ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পিআর পদ্ধতি বাংলাদেশে বিভাজন সৃষ্টি করবে: এ্যানি
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, এই পদ্ধতি চালু করা হলে নিজেদের মধ্যেই বড় ধরনের বিভেদ তৈরি হবে এবং এর সুযোগ নেবে ফ্যাসিস্ট শক্তি।
বৃহস্পতিবার (৩ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, তারেক রহমান ইতোমধ্যেই স্পষ্ট করে বলেছেন, পিআর পদ্ধতি অনেক দেশে কার্যকর হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি গ্রহণযোগ্য নয়। কারণ, এটি বর্তমানে দেশে বিভাজন তৈরি করবে এবং আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর হাতে সুযোগ তুলে দেবে, যারা দেশ, প্রশাসন ও রাজনীতি ধ্বংস করেছে। তিনি আরও বলেন, এই শাসকদের বিচারই এখন দেশের সবচেয়ে জরুরি প্রয়োজন।
আলোচনা সভায় বিএনপির এই নেতা দাবি করেন, বর্তমান দুঃসময়ে তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ ও কথোপকথনে দেশবাসীর আস্থা ও সাহস বেড়েছে। তিনি বলেন, “যে সম্মানের জায়গা তৈরি হয়েছে, তাতে আমরা খুশি, গর্বিত ও অনুপ্রাণিত। দেশ গড়ার জন্য আগামী নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অংশ নিতে চাই।”
এ্যানি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়তে হলে এখন থেকেই সুদৃঢ় প্রস্তুতি নিতে হবে। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ডাক দিয়ে বলেন, যুগপৎ আন্দোলনে যারা আছেন, তারাই মিলে আগামীতে একটি গ্রহণযোগ্য সরকার গঠন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি