ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সেরা ৭ কোম্পানির হাত ধরে বাড়লো লেনদেন
অর্থবছরের প্রথম কার্যদিবস বুধবার সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইতে আজ ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা। এই লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল সেরা ৭ কোম্পানির দাপট।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। এগুলো হলো- বিচ হ্যাচারি, লাভেলো আইস্ক্রিম, ব্র্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ। আজ ডিএসইতে এই ৭ কোম্পানির মোট ৮৫ কোটি ৭২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৭.৮৭ শতাংশ।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৯ টাকা ৬০ পয়সা। আগের দিন ছিল ৪৮ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৫ কোটি ১৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন ছিল ৯৮ টাকা ৬০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৫৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন ছিল ৫০ টাকা ৭০ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৫ লাখ ২ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৭ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৬ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)