ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুটি ক্যাটাগরিতে মোট চারটি পদে জনবল নিয়োগ দেবে।
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
বিভাগ: রেজিস্ট্রারের অফিস (শিক্ষা-২)
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ–২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২
বিভাগ: পরিবহন অফিস
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম এসএসসি/সমমান পাস হবে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ–২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। ড্রাইভিংয়ে বিআরটিএর লাইসেন্সধারী হতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আবেদন যেভাবে : সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে।
আবেদন ফি : রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসে এবং ড্রাইভার পদের আবেদনপত্র পরিবহন ম্যানেজার, বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময় : ২৩ জুলাই, ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?