ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সাবেক ডিআইজি ও দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশ বাহিনী ব্যাপকভাবে ধ্বস্ত হয়েছে। কর্মস্থলে যোগ দেওয়ার পরও অনেক পুলিশ সদস্য ছুটি না নিয়ে অনুপস্থিত রয়েছেন। এ অবস্থায় দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা উপসচিব নাসিমুল গনি স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি ও বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি নূরে আলম মিনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এছাড়া, ডিএমপি ডিবির সাবেক ডিসি ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মানস কুমার পোদ্দার গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে উপস্থিত হননি।
আরেকজন, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী গত ১০ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
তিনটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় এবং বিধি ১২(১) এর প্রেক্ষিতে তারা অনুপস্থিতির দিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালের মধ্যে তারা খোরপোষ ভাতা পাবেন।
এর আগে গত ২৬ জুন ছুটি না নিয়ে কর্মস্থলে না যাওয়ার কারণে তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুজন সহকারী পুলিশ সুপারসহ মোট ১৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ