ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে বেবিচকের ৬ নির্দেশনা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন করে ছয়টি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, বিশেষ করে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এখন থেকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬টি নির্দেশনার কথা বলা হয়েছে। যেগুলো হলো-
১. ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিংয়ে কঠোরতা: সকল ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় আরও বেশি মনোযোগ বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো প্রকার অনিয়ম না ঘটে।
২. অ্যাভসেক সদস্যদের সচেতনতা বৃদ্ধি: সকল অ্যাভসেক (এভিয়েশন সিকিউরিটি) সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান করা হবে।
৩. সিসিটিভি মনিটরিংয়ে বিশেষ নজর: সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
৪. ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক: মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে।
৫. ফায়ার আর্মস বহনকারীদের পূর্বানুমতি: বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্মস (আগ্নেয়াস্ত্র) বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা এবং তাদের রেকর্ড সংরক্ষণ করা হবে।
৬. নিরাপত্তা লঙ্ঘনে তদন্ত: নিরাপত্তা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী