ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষার আওতায় মোট ১ হাজার ৭১০টি শূন্য পদ ছিল। এর মধ্যে ১ হাজার ৬৯০টি পদে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না থাকায় ২০টি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
এছাড়া, যেসব প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে মনোনয়ন পাননি, তাঁদের বিষয়ে পরবর্তীতে নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকার থেকে চাহিদা পাওয়া সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী সুপারিশের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
উল্লেখ্য, ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২১ সালের ৩০ নভেম্বর। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে, যাতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। এরপর ২০২৩ সালের ৩ এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের ঘটনাপ্রবাহের কারণে মৌখিক পরীক্ষার দুটি ধাপ স্থগিত করা হয়েছিল। পরে ক্ষমতার পরিবর্তনের পর ‘ন্যায্যতা রক্ষার’ লক্ষ্যে আগের পিএসসি গঠিত বোর্ডের নেওয়া পরীক্ষাগুলো বাতিল করে নতুন বোর্ডের অধীনে পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
ফলাফল দেখতে এখানেক্লিক করুন...
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু