ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
১৪৪ ধারা ভেঙে আন্দোলন, ডিএমপির সতর্কবার্তা
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সন্নিকটে বেআইনি সমাবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টার অভিযোগে আবারও সতর্ক বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে ৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের ‘অরুণ্যদয়’ গেট থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন একদল আন্দোলনকারী। তবে পুলিশের বাধায় তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দেওয়া হয় বলে জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি বলেন, “আন্দোলনকারীরা ১৪৪ ধারা লঙ্ঘন করেছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়।”
পরে রাতে ডিএমপি এক বিবৃতিতে জানায়, বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা এখনো কার্যকর রয়েছে।”
তিনি আরও বলেন, “এরপরও উল্লিখিত এলাকায় কিছু ব্যক্তি বেআইনি সমাবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করেছেন— যা অনভিপ্রেত। সবাইকে আইন মেনে চলা এবং বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানানো হচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী