ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জুলাই স্মরণে মাসব্যাপী কর্মসূচি চালাবে গণঅধিকার পরিষদ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, আর কর্মসূচির ঘোষণা পাঠ করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
১ জুলাই: ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার (২০১৮-২০২৪)’ শীর্ষক আলোচনা সভা।
১৬ জুলাই: জেলা পর্যায়ে ‘জুলাই শহীদ দিবস ও গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা’।
১৮ জুলাই: ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
২০ জুলাই: ‘কারাবন্দি ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ’ বিষয়ে আলোচনা সভা।
২৫ জুলাই: ‘শহীদ স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল’।
২৬ জুলাই: ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।
৩১ জুলাই: ‘গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা’ নিয়ে আলোচনা সভা।
১ আগস্ট: শহীদ মিনারে ‘ঐক্য ও সংহতি সমাবেশ’।
৫ আগস্ট: ‘গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন।
৮ আগস্ট: ‘জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী ও মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি