ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গ্যাস বিলে করের হার কমাল রাজস্ব বোর্ড
গ্রাহক পর্যায়ে গ্যাস বিল পরিশোধে আয়কর কর্তনের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্যাস বিলের ওপর আয়কর কর্তনের হার ২ শতাংশ থেকে কমিয়ে ০.৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে এ নতুন হার। এখন থেকে গ্রাহকরা গ্যাস বিল পরিশোধের সময় ২ শতাংশ নয়, বরং ভ্যাট বাদ দিয়ে বিলের অবশিষ্ট অংশের ওপর ০.৬ শতাংশ হারে উৎস কর প্রদান করবেন।
এ প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকরা গ্যাস বিল পরিশোধকালে ভ্যাট বাদ দিয়ে বিলের অবশিষ্ট অর্থের ওপর ০.৬ শতাংশ হারে কর কেটে রাখবেন এবং তা সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি অর্থ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন।
এই সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহকদের গ্যাস বিলের ওপর আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি