ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জুলাই বিপ্লবে শহীদ শ্রমিকদের তালিকা হস্তান্তর
পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের একটি তালিকা এবং শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন-২০২৩-এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্র হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এ তালিকা ও প্রস্তাবপত্র হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় শিমুল বিশ্বাস জানান, জুলাই বিপ্লবের সময় শাহাদাত বরণ করা শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ৯৭ জন সম্মিলিত শ্রমিক পরিষদ ও শ্রমিক দলের নেতাকর্মী এবং সংগঠক ছিলেন।
তিনি বলেন, “আন্দোলন ও সংগ্রামের পরবর্তী এই পুনর্গঠনের ধাপেই নতুন বাংলাদেশ গঠনের যে যাত্রা শুরু হয়েছে, সেখানে শ্রমিক শ্রেণিই হবে মূল চালিকাশক্তি।”
শিমুল বিশ্বাস আরও বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে শ্রমিকদের জাগরণে আমরা দেশব্যাপী সফরে নামবো। পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী