ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আজ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যার মধ্যে প্রকাশিত হতে পারে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এবার পদসংখ্যা বাড়ছে না যদিও অতিরিক্ত প্রায় ৪০০ পদ যুক্ত করার প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল।
পিএসসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ফল তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। রেজাল্ট প্রসেসিং (আরপি) রুমে চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যার মধ্যেই ফল প্রকাশ করা হবে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব জানান, “৪৪তম বিসিএসে অতিরিক্ত কিছু পদ সংযোজনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হলেও তা অনুমোদন পায়নি। ফলে এই বিসিএসে পদসংখ্যা অপরিবর্তিত থাকছে। প্রস্তাবিত পদগুলো পরবর্তী বিসিএসের সঙ্গে যোগ করা হবে।”
এর আগে গত ৮ এপ্রিল পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ারম্যান মোবাশ্বের মোনেম জানিয়েছিলেন, ৪৪তম বিসিএস দ্রুততম সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ চলছে এবং ভাইভা শেষ হওয়ার পর ৩০ জুনের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, এ বিসিএসে অংশগ্রহণের জন্য মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত