ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এনবিআর এর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের অনুরোধ এবং আমদানি-রপ্তানি ও সরবরাহ ব্যবস্থাসহ সামগ্রিক অর্থনীতি সচল রাখার স্বার্থে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার রোববার (২৯ জুন) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, ২৮ ও ২৯ জুন যে শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে, তার ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও অর্থনীতির স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হয়েছে। এই অচলাবস্থা নিরসনে ব্যবসায়ী নেতাদের আন্তরিক উদ্যোগ ও সরকারের সদিচ্ছাকে সাধুবাদ জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংগঠনটি জানায়, অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের আলোচনায় যে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে, সেটিকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। বিশেষ করে রাজস্ব ব্যবস্থার সংস্কারে সরকারের গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিকে তারা স্বাগত জানিয়েছে এবং কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, “আমরা মনে করি, একটি টেকসই ও কার্যকর রাজস্ব সংস্কারের লক্ষ্যে এই কমিটির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আমরা কাঙ্ক্ষিত পরিবর্তনে অবদান রাখতে পারবো। তাই দেশের বৃহত্তর স্বার্থে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হলো।”
তিনি বিগত কর্মসূচিতে সমর্থন ও সহযোগিতার জন্য সাংবাদিক, নাগরিক সমাজ এবং বিশেষ করে দেশের ব্যবসায়ী নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী