ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত
ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক একটি অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন করা হয়।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের বাংলাদেশ সফরের সময় থেকে এই উদ্যোগ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছিল। জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার মিশনের একটি শাখা স্থাপন করতে চায়—এই আগ্রহের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে চলা আলোচনা অবশেষে সাফল্যের পথে পৌঁছেছে।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে কয়েকজন উপদেষ্টা সমঝোতা স্মারকের খসড়া পর্যালোচনা করে তা চূড়ান্ত করে হাইকমিশনারের দপ্তরে পাঠাবেন।
আসিফ নজরুল আশা প্রকাশ করেন, অচিরেই সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হবে এবং এরপর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হবে। প্রাথমিকভাবে এই অফিস তিন বছর কাজ করবে। পরবর্তীতে দুই পক্ষের সম্মতিতে এর মেয়াদ বাড়ানো যেতে পারে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ২৯ অক্টোবর সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ এই কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। তবে ঠিক পরদিন, ৩০ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, তৎকালীন সরকার এখনো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী