ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
২৯ বিধি সংশোধনে নাগরিক মতামত আহ্বান ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রস্তাবিত আচরণ বিধিমালার ২৯টি বিধির সংশোধন বিষয়ে নাগরিকদের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে একটি চূড়ান্ত খসড়া তৈরি করেছে কমিশন এবং সেটি জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
রোববার (২৯ জুন) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী এবং প্রয়োজনীয় সংশোধন বিবেচনায় নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা-২০২৫-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। এই বিধিমালাটি চূড়ান্ত করার আগে জনগণের সুচিন্তিত মতামত আহ্বান করছে নির্বাচন কমিশন।
প্রকাশিত খসড়াটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে। নাগরিকদেরকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে মতামত ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি