ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নারী নি'র্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ
কুমিল্লার মুরাদনগরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ধারণ করা ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৫ দিনের মধ্যে আদালতে জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরের একটি ঘরে এক নারীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। সেই ঘটনার ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পরদিন, শুক্রবার (২৭ জুন) ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় স্থানীয় ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
পুলিশ আরও জানায়, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার আগে পর্যন্ত কেউ নির্যাতনের বিষয়টি তাদের জানায়নি। একইসঙ্গে তারা উল্লেখ করে, এমন ভিডিও ছড়িয়ে দেওয়াটা নিজেই একটি শাস্তিযোগ্য অপরাধ এবং ভিডিও ছড়ানোর উৎস শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় মূল অভিযুক্তসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি