ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা চাই: ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।
আজ রবিবার (২৯ জুন) উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য এই সহযোগিতা চান।
এসময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনরূপ শৈথিল্য প্রদর্শন বরদাস্ত করা হবে না।
বৈঠকে অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ বিভিন্ন আবাসিক এলাকার কল্যাণ সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তা সমন্বয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, কারও বিরুদ্ধে ক্যাম্পাসে নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে অথবা নাশকতামূলক কর্মকান্ডে জড়িতদের কোনরূপ আশ্রয়-প্রশ্রয় দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল