ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এনবিআরের আন্দোলনকারীরা বৈঠকে বসছে অর্থ উপদেষ্টার সঙ্গে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি চলাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রতিনিধি দল। রোববার (২৯ জুন) বিকেল ৪টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে রাজধানীর রাজস্ব ভবনের প্রধান ফটকে বিভিন্ন করাঞ্চল থেকে আগত এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন। দ্বিতীয় দিনের মতো চলছে এই শাটডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
ঐক্য পরিষদের মহাসচিব জানিয়েছেন, এনবিআরের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। সময় নির্ধারিত হলে প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে আলোচনায় অংশ নেবে।
শাটডাউনের ফলে এনবিআরের স্বাভাবিক কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। এতে ব্যবসায়িক লেনদেন ও রাজস্ব আদায়ে স্থবিরতা দেখা দিয়েছে। সাধারণ সেবাগ্রহীতারা বিপাকে পড়েছেন। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ জুন থেকে দ্বিতীয় দফার আন্দোলন শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি সম্প্রসারিত হয়ে চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে কেন্দ্রীভূত হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী