ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
২য় দফায় ৭ম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় প্রবেশ করেছে। এই পর্বের সপ্তম দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সকাল ১১টায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
আজকের আলোচনার মূল বিষয়গুলো হলো সংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং তার দায়িত্ব ও কার্যক্রম। জানা গেছে, এ পর্বে মূলত সংস্কার-সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আগের আলোচনায় 'জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)' গঠনের প্রস্তাব থাকলেও, তা বাদ দিয়ে নতুন করে 'সংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি'র প্রস্তাব উত্থাপন করেছে কমিশন। তবে এই প্রস্তাবের ফলে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পেতে পারে এই যুক্তিতে বিএনপি আপত্তি জানিয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন এমন প্রস্তাবে বিএনপি শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে।
প্রথম দফার আলোচনায় সংবিধানের মূলনীতি ও ৭০ অনুচ্ছেদের সংস্কার বিষয়ে বেশির ভাগ দল ইতিবাচক মনোভাব দেখায়। নারী প্রতিনিধিত্ব বাড়াতে ১০০ আলাদা আসনের প্রস্তাবও অধিকাংশ দলের সমর্থন পেয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়েও বেশ অগ্রগতি হয়েছে।
প্রসঙ্গত, প্রথম দফার সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়। এসব দলের সঙ্গে মোট ৪৫টি বৈঠক অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি