ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সামনে ব্যালটে রেভল্যুশন হবে: এনসিপি নেতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, "বাংলাদেশে বুলেটের বিরুদ্ধে রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে।"
আজ শনিবার (২৮ জুন) আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষ্যে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এনসিপির এই নেতা বলেন, "বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে। কোনো শক্তি তা বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা জয়ী হব।"
ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই–সম্পর্কিত প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "গত ১৫ বছরে এসএমই খাতে, শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।"
আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনীতি খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে জানিয়ে তিনি আরও বলেন, "বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করব। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে। চাঁদাবাজি, মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেওয়া হবে।"
ভোট আয়োজন যেমন দায়িত্ব, তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে- স্মরণ করিয়ে দিয়ে নাসীরউদ্দীন বলেন, "সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি