ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যাত্রাবাড়ীতে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহ'ত
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর শনিরআখড়া দনিয়া কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক মো. মাসুম মিয়াকে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার কলারোয়া থানার দুলাইপুর সরদারপাড়া গ্রামের রিকশা ব্যাটারি ব্যবসায়ী আব্দুর রশিদের মেয়ে ইসরাত জাহান করবী। রাজধানীর রামপুরা এলাকার একটি হোস্টেলে থেকে থেকে লেখাপড়া করতেন তিনি। ইসরাত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
মৃতের বাবা আব্দুর রশিদ বলেন, "গতকাল রাতে পুলিশের মাধ্যমে খবর পাই ইসরাত সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে যাত্রাবাড়ী থানায় গিয়ে তার লাশ দেখতে পাই।"
এ বিষয়ে এসআই মো. শাহনেওয়াজ বলেন, "শুক্রবার সন্ধ্যায় বান্ধবীসহ কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন ওই শিক্ষার্থী। সেখান থেকে রাতে রামপুরায় হোস্টেলে ফেরার পথে দিবাগত রাত ১০টার দিকে দনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইসরাত। তার বন্ধু মোটরসাইকেল চালক রাফি সামান্য আহত হন।"
তিনি আরও বলেন, "মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। রাফিকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"
এসআই বলেন, "নিহতের বাবা-মাকে খবর দেওয়া হলে তারা থানায় আসেন। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?