ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ধেয়ে আসছে ‘নির্ঝর’
বর্ষা মৌসুম চললেও এখনো আশানুরূপ বৃষ্টিপাত হয়নি, ফলে জনজীবনে বিরাজ করছে অতিষ্ঠতা ও অস্বস্তি। তবে এমন পরিস্থিতিতে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শুক্রবার নিজেদের ফেসবুক পেজে তারা জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয়, যার নাম ‘নির্ঝর’।
পোস্টে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, 'দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।'
বৃষ্টিবলয় ‘নির্ঝর’ দেশের উপকূলীয় অঞ্চলজুড়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকলেও, এটি বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগেও ব্যাপক প্রভাব ফেলবে। সিলেট বিভাগে এর প্রভাব থাকবে মাঝারি মাত্রার।
এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও হালকা থেকে মাঝারি মাত্রায় সক্রিয় থাকবে বৃষ্টিবলয়টি।
এই সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে। যদিও কালবৈশাখীর সম্ভাবনা নেই, তবু বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বড় ধরনের কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় অঞ্চলে লঘুচাপের প্রভাবে মাঝারি মাত্রার ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর পরিবর্তনের কারণে সমুদ্র বেশিরভাগ সময়ই কিছুটা উত্তাল থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ