ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া কঠিন: ড. নিয়াজ আহমেদ খান
বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। কয়েকবার চেষ্টা করে সফলভাবে পরাজয় বরণ করেছি বলেও জানান তিনি।
আজ শনিবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবে শিব্বির মাহমুদ রচিত গ্রন্থ ‘জীবনের পাতা’র প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. নিয়াজ আহমেদ খান বলেন, "শিব্বির মাহমুদ একজন সব্যসাচী মানুষ। বহুমাত্রিক মাত্রার উদ্যোক্তা তিনি। শিক্ষা, শিল্প সবখানে তার হাত গেছে। তার বাস্তব জ্ঞান, জাগতিক জ্ঞান, ধর্মীয় জ্ঞানের বহুমাত্রিক পরিধি পেয়েছি এই বইয়ে। বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন, আমি কয়েকবার চেষ্টা করে সফলভাবে পরাজয় বরণ করেছি। সেক্ষেত্রে উনি (শিব্বির মাহমুদ) সফল।"
ঢাবি উপাচার্য বলেন, "রাস্তা দিয়ে যখন যাবেন আপনাকে মানুষ চিনবে না, এটাও সফলতা। এটা পারিবারিক ঐতিহ্য। সেটাও আছে শিব্বির মাহমুদের মাঝে। পলিসিগতভাবে ক্ষমতাকে মনের সাথে সাধারণভাবে নিয়ন্ত্রণের রাখার ক্ষমতা। এ পলিসিও রপ্ত করেছেন উনি। সেজন্য হয়ত উনার শিল্পপ্রতিষ্ঠানে আঘাত কম হয়েছে।"
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ বলেন, "শিব্বির মাহমুদ আমার বন্ধু, সে একজন দেশপ্রমিক, সেই সাথে ধর্মপ্রাণ মানুষ। তার এই বই তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল