ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১২ ব্যাংকের ৫২ হাজার কোটি টাকা ঋণ
সংকটাপন্ন ও দুর্বল ১২টি ব্যাংকের তারল্য সহায়তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) এখন পর্যন্ত সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে।
শনিবার (২৮ জুন) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ১০টি ব্যাংক ডিমান্ড লোনের আওতায় পেয়েছে ৩৩ হাজার কোটি টাকারও বেশি ঋণ। পাশাপাশি, চলতি হিসাবের ঘাটতিতে থাকা আরও ১৯ হাজার কোটি টাকা রূপান্তর করা হয়েছে একই ধরনের ঋণে।
এই লোন পাওয়া ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার পরিমাণ ১৪ হাজার ২০০ কোটি টাকা। তালিকায় পরে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়াও ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক (বিসিবিএল), আইসিবি, বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংকও এই তালিকায় রয়েছে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঘোষণা দিয়েছিলেন, কোনো ব্যাংককে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হবে না। কিন্তু বাস্তবে সেই নীতি পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বর্তমান পরিস্থিতির বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় রেখেই এই অর্থায়ন অব্যাহত রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ