ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কমপ্লিট শাটডাউন এনবিআরে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান অপসারণ এবং রাজস্ব খাতে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে সমন্বিত সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন।
শনিবার (২৮ জুন) সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে আগত কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে জড়ো হতে থাকেন। দুপুরের মধ্যেই তাদের উপস্থিতি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যায়। ভীতি ও বাধা উপেক্ষা করে এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেন।
আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মিছিল করে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের দিকে অগ্রসর হন।
এর আগের দিন, শুক্রবার রাতে ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানায়, শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি কার্যকর হচ্ছে, তবে আন্তর্জাতিক যাত্রীসেবাকে এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
আন্দোলনের সূত্রপাত ঘটে গত ১২ এপ্রিল রাতে সরকারের এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা গঠনের ঘোষণার পর। এর প্রতিবাদে কর্মবিরতিতে যান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
পরে ১২ মে অর্থ মন্ত্রণালয় ওই অধ্যাদেশ অকার্যকর ঘোষণা করলে আন্দোলনকারীরা কাজে ফেরেন। তবে ২৯ মে’র মধ্যে চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণ না হওয়ায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এরপর ২২ জুন পাঁচ কর্মকর্তার বদলি নিয়ে আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে।
সরকার আলোচনার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। এরইমধ্যে এনবিআর থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত বা দেরিতে উপস্থিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ