ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ
ডুয়া নিউজ : শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ফেলোশিপের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ড। দেশটিতে ‘এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপ’র আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।
শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বিওকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিকাল সায়েন্স, ম্যাথমেটিক্স, আর্থ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবেন।
জেনেভা বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৫৫৯ সালে জন কেলভিন প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য ছিল, ধর্মীয় জ্ঞান ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা। বর্তমানে এটি সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে আইন, ব্যবসা-বাণিজ্য এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য কোর্স ও গবেষণা সুযোগ রয়েছে, যা বিশ্বের শিক্ষার্থীদের জন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
সুযোগ-সুবিধাসমূহ‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’র আওতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে। এক বছরের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে দ্বিতীয় বছরের ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
যোগ্যতা:* স্নাতক ডিগ্রি থাকতে হবে
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
* নতুন আবেদনকারী হতে হবে
প্রয়োজনীয় নথিপত্র:* জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি
* জীবন বৃত্তান্ত (সর্বাধিক ২ পাতা)
* একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট
* মোটিভেশন লেটার
* দু’জন অধ্যাপকের রেফারেন্সের চিঠি
* ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (জিআরই, আইএলটিএস বা টোফেল স্কোর)
আবেদন প্রক্রিয়া : অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে-https://www.unige.ch/sciences/en/enseignements/formations/masters/excellencemasterfellowships/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ