ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে বাংলাদেশের আকাশে দেখা মিলেছে শাওয়াল মাসের পবিত্র বাঁকা চাঁদ। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে তাঁরা দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
এবারের ঈদ ঘিরে বিশ্বজুড়ে উৎসবের ভিন্ন ভিন্ন সময়সূচি লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ আরব বিশ্বের দেশগুলোতে আজ শুক্রবার ঈদ পালিত হচ্ছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ হয়, সেই ধারাবাহিকতায় এবারও শনিবার ঈদ উদযাপিত হতে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবারই আফগানিস্তান ও মালিসহ কয়েকটি দেশে ঈদ উদযাপিত হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরে আগেই শনিবার ঈদের ঘোষণা দেওয়া হয়েছিল।
ঈদের এই মহালগ্নকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকার জাতীয় ঈদগাহ এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানসহ প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে এখন কেবল খুশির জামাতের অপেক্ষা। দীর্ঘ এক মাস সংযমের পর উৎসবের আমেজে মেতে উঠতে প্রস্তুত গোটা দেশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি