ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকার তিন এলাকায় ই-রিকশা নামানোর ঘোষণা
ঢাকার তিনটি অঞ্চলে পরীক্ষামূলকভাবে ই-রিকশা চালু করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিন চাকার ব্যাটারিচালিত স্বল্পগতির ই-রিকশার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ই-রিকশাগুলো তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
উপদেষ্টা বলেন, ঢাকায় অনিয়ন্ত্রিত রিকশা দীর্ঘদিনের সমস্যা। শহরের প্রায় ৩২ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য এসব অটোরিকশা দায়ী। নিরাপদ এবং আধুনিক পরিবহন নিশ্চিত করতে নতুন ই-রিকশা চালু করা হচ্ছে, যা অনলাইনের মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত হবে।
আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং ঢাকা উত্তরের উত্তরায় পরীক্ষামূলকভাবে ই-রিকশাগুলো চলাচল করবে বলে জানান তিনি।
একই অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের শুরু থেকে এসব রিকশা বাজারে পাওয়া যাবে এবং অনুমোদনহীন রিকশাগুলো ধাপে ধাপে তুলে নেওয়া হবে।
চালকদের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে এবং ব্র্যাকের সহায়তায় একটি সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে ‘মাস্টার ট্রেইনার’ গড়ে তোলা হবে, যারা পরে মাঠপর্যায়ে রিকশাচালকদের প্রশিক্ষণ দেবেন।
মাস্টার ট্রেইনার তৈরির জন্য যুব উন্নয়ন অধিদপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত যুবক-যুবতী এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সদস্যসহ মোট ৩০০ প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি