ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষজ্ঞদের মতামত নিলো ভারত
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে ভারতের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের মধ্যে গভীর আলোচনা হয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বর্তমান সম্পর্ক, চীনের প্রভাব এবং সাংস্কৃতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়ে বিস্তর মতবিনিময় হয়।
শুক্রবার (২৭ জুন) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন, সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক অমিতাভ মাত্তু। আড়াই ঘণ্টাব্যাপী এই আলোচনায় উঠে আসে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন কৌশল ও সুপারিশ।
শশী থারুর জানান, প্যানেলকে জানানো হয়েছে যে ভারতে বাংলাদেশি আগমনের হার হ্রাস পেয়েছে। সংসদ সদস্যরা মত দিয়েছেন পশ্চিমবঙ্গকে মাধ্যম করে সাংস্কৃতিক কূটনীতি চালু করে তিক্ততা কমানো সম্ভব। উল্লেখ করা হয় বাংলাদেশও ইতোমধ্যে এমন উদ্যোগ গ্রহণ করেছে।
বৈঠকে আরও আলোচনা হয় বাংলাদেশ থেকে তথাকথিত অবৈধ অভিবাসন, চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং চীন-পাকিস্তান-বাংলাদেশের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, এসব আলোচনা থেকে স্পষ্ট—বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন করে মূল্যায়নে আগ্রহী ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী