ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৮ আগস্টসহ ঘোষিত তিন দিবস নিয়ে পুনর্বিবেচনা করছে সরকার
৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করার সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃত, তাই নতুন বাংলাদেশ যাত্রার দিন হিসেবে এই দিনটিকেই ঘোষণা করা উচিত ছিল, ৮ আগস্ট নয়।
অনেকেই মনে করছেন, ৫ আগস্টই প্রকৃত অর্থে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ একাধিক রাজনৈতিক ও নাগরিক গোষ্ঠী ৮ আগস্টকে দিবস ঘোষণার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ ও ‘ভিতিহীন’ বলে সমালোচনা করেছে। একই সঙ্গে ‘নতুন বাংলাদেশ’ নামের এই দিবস ঘোষণার আইনি ও সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
সমালোচনার মুখে সরকার সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা ভাবছে।
শুক্রবার (২৭ জুন) সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, এ বিষয়ে দুই-এক দিনের মধ্যেই পর্যালোচনার সিদ্ধান্ত আসতে পারে।
প্রসঙ্গত, গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।
এদিকে জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ৫ আগস্টই নতুন বাংলাদেশ দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির তিন শীর্ষ নেতা—আখতার হোসেন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ—তাদের ফেসবুক পোস্টে ৮ আগস্ট দিবস ঘোষণার বিরোধিতা করেন।
ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেন, ‘নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।’ হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র–জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেয়া হবে না।’ সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী